,

বাল্ক হেডগুলো খুবই বিপজ্জনক, সড়কে যেমন ভটভটি: নৌপ্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে নোঙ্গর করা ফেরি রজনীগন্ধাকে বাল্কহেড ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরি ডুবে যায়। ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল। তিনি বলেন, ‘বাল্ক হেডগুলো খুবই বিপজ্জনক, সড়কে যেমন নসিমন করিমন ভটভটি।’

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আমাকে জানানো হয়েছে, ফেরিটি ঘাট থেকে খুব কাছাকাছি নোঙ্গর করা ছিল, বাল্কহেড সেটিকে ধাক্কা দিয়েছে। এখানে দুর্বলতা কিংবা অন্য কোনো ঘটনা আছে কিনা সেটি তদন্ত প্রতিবেদন পাওয়া ছাড়া বলা যাবে না।’

তিনি বলেন, এটি ইউটিলিটি ফেরি, ছোট। এটি হতে পারে- যেহেতু অল্প সংখ‌্যক গাড়ি সেখানে ছিল, ফেরিতে যখন যানবাহন ওঠে, তখন ব‌্যালেন্স করে রাখা হয়। রাত একটা দেড়টার সময় সেটিকে ঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কিনা, সেটা একটি ব‌্যাপার। সেই ব‌্যালেন্স করা ঠিক ছিল কিনা। তিনি বলেন, ‘তারা মূলত কুয়াশার কারণে নোঙ্গর করেছিল। তারা বলেছে, রাত দেড়টার সময় যখন রওনা দিয়েছে, তখন কুয়াশা ছিল না। যখন পাটুরিয়ার একদম কাছাকাছি চলে আসে তখন কুয়াশা দেখা দেয়। ওখানে যারা কর্মকর্তারা আছেন তারা বলেছেন, ঘাট থেকে জায়গাটা কাছে, দেখা যাচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সচিব ঘটনাস্থলে রয়েছেন, সেখান থেকে তিনি ব্যবস্থা নিচ্ছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ঘটনাস্থলে থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার সেগুলো তিনি নেবেন।’

পণ্য পরিবহনের ক্ষেত্রে বাল্কহেডের প্রয়োজন আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের নৌ পরিবহন অধিদপ্তরকে বলা হয়েছে, এগুলোকে আরও মর্ডানাইজ করে সার্টিফাই করা যায় কিনা। নৌ পরিবহন অধিদপ্তর কাজ করছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে এগুলোকে আমরা একটা মানে নিয়ে আসতে পারব।’

আগের তদন্ত রিপোর্টগুলো বাস্তবায়ন করা হলে আবার এমন দুর্ঘটনা ঘটত না- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আসার পর প্রত্যেকটি তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নৌ পুলিশকে যুগোপযোগী করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা ট্রলার নিয়ে এক জায়গায় যাচ্ছে তাদের নৌযান নেই। নৌপুলিশকে শক্তিশালী করতে হবে। তাদের অনেক ইকুইপমেন্ট যুক্ত করতে হবে যাতে তারা নৌ পথটাকে নিরাপদ করতে পারে।’

ফগ লাইট কেনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সেজন্য সেটা নিয়ে মামলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট