,

কলকাতার আদালতে পি কে হালদারের বিচার শুরু

news-image

কলকাতা প্রতিনিধি : বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলার প্রধান আসামি পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারসহ ছয় আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) কলকাতার নগর দায়রা আদালতে (ব্যাংকশাল) তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সেই সঙ্গে এদিন থেকেই তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হলো। আগামী ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

টানা কয়েক দফায় বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর মঙ্গলবার পি কে হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার ও আমানা সুলতানা ওরফে শর্মী হালদার আদালতে হাজিরা দেন।

বহু আলোচিত এই মামলার শুনানি ছিল আদালতের স্পেশাল সিবিআই কোর্ট-৩ বিচারক শুভেন্দু সাহার এজলাসে। এই মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে আসামিদের সবাইকে আলাদা আলাদা করে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ পড়ে শোনানো হয়।

এ সময় আসামিরা সবাই নিজেদের নির্দোষ বলে দাবি করতে থাকেন। পরে স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন আদালত। অভিযোগগুলো শোনার পরে আসামিরা যদি তাদের দোষ স্বীকার করতেন তবে বিচারপ্রক্রিয়া শুরু করার প্রয়োজন পড়তো না।

এ বিষয়ে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আসামিরা যেহেতু নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন, তাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগের উপর বিচার শুরু করা হচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে ও বিচারপ্রক্রিয়া চলতে থাকবে।

অরিজিৎ চক্রবর্তী আরো জানান, এই মামলার অন্যতম আসামি পৃথ্বীশ হালদার (পি কে হালদারের আরেক ভাই) বর্তমানে কানাডায় আত্মগোপনে রয়েছেন। তাই এই মামলায় এখন পর্যন্ত তাকে যুক্ত করা যায়নি। যদিও তাকে এই বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইডি।

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজারহাটের বৈদিক ভিলেজ, বোর্ড হাউজ ১৫, গ্রিনটেক সিটি থেকে পি কে হালদারকে আটক করে ইডি। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারের আরও ৫ সহযোগীকে আটক করা হয়।

পরে ওই বছরের ২১ মে অর্থ পাচার সংক্রান্ত আইন- ২০০২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেফতার হওয়ার পরেই আদালত তাকে দুই দফায় মোট ১৩ দিন পুলিশি রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এরপর থেকে কয়েক দফায় বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন আসামিরা।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী