,

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী ওই দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭১ অনুচ্ছেদের (১) দফা প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন। ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা গত ১০ জানুয়ারি শপথ নেন। আইন অনুযায়ী, ৩০ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসার সুযোগ ছিল না। কারণ, ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি।

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ স্পিকার পদে শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে আওয়ামী লীগ মনোনীতরাই বিজয়ী হবেন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বছরের প্রথম অধিবেশনে ফেব্রুয়ারি মাস জুড়ে চলার সম্ভাবনা আছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট