,

মিলনে-এলেনে দ্বিতীয় জয় কিউইদের

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটার ফিন এলেন এবং পেসার এডাম মিলনে দারুণ খেলেছেন। তাদের পারফরম্যান্সে ২১ রানে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা।

হ্যামিল্টনে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৯৪ রান তোলে। ওপেনার ফিন এলেন ও ডেভন কনওয়ে ৫৯ রানের জুটি দেন। কনওয়ে ফিরে যান ১৫ বলে ২০ রান করে। অন্য ওপেনার এলেন খেলেন ৪১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে সাতটি চার ও পাঁচটি ছক্কার শট আসে।

এছাড়া কেন উইলিয়ামসন ১৫ বলে ২৬ ও মিশেল স্যান্টনার ১৩ বলে ২৫ রান করেন। জবাব দিতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ব্যর্থ হলেও তিনে নামা বাবর আজম খেলেন ৪৩ বলে ৬৬ রানের ইনিংস। তিনি সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান। চারে ব্যাট করা ফখর জামানের ব্যাট থেকে আসে ২৫ বলে ৫০ রান। তিনি পাঁচটি ছক্কার সঙ্গে চার মারেন তিনটি।

পেসার আমের জামাল ১৩ বলে ২৫ রান করেন। দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হয়। পাকিস্তান ৩ বল থাকতে ১৭৩ রানে অলআউট হয়। নিউজিল্যান্ডের হয়ে পেসার মিলনে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। টিম সাউদি, বেন সিয়ার্স ও ইশ শোধি নিয়েছেন দুটি করে উইকেট। পাকিস্তানের হয়ে পেসার হ্যারিস রউফ নেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট