মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে: প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে। বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলেও দেশের মানুষ তা হতে দেয়নি। ৭ জানুয়ারি জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে।

রোববার গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জ্বালাও পােড়াও যারা করেছে ও হুকুম দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) জানে জ্বালাও-পোড়াও। তারা বাসে আগুন, গাড়িতে আগুন, লঞ্চে আগুন, রেলে আগুন দিয়েছে। এসব ২০১৩ সালে করেছে- চৌদ্দ সালে করেছে, পনেরো সালে করেছে আবার এই নির্বাচন ঠেকাতেও করেছে।

প্রধানমন্ত্রী বলেন, মা-ছেলেকে বুকে জড়িয়ে ট্রেনে যেভাবে পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না। যে কারণে তারা যতই চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথায় কিন্তু জনগণ সাড়া দেয়নি এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নেব।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী