,

নির্বাচনী সব প্রতিশ্রুতি দ্রুত পূরণ করা হবে : সালমান এফ রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় মেয়াদে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমি আপনাদেরই লোক। আপনারা চিন্তা করবেন না। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আগেও যেমন ছিলাম, এখনো ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে আছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) সকালে নিজ আসনের ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে এসব কথা বলেন তিনি। এসময় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি৷

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় দেওয়া সব প্রতিশ্রুতি দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে। দোহার-নবাবগঞ্জকে দুটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার তাই করা হবে।

সালমান এফ রহমান দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলার কৈলাইল, শোল্লা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল, বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ও দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গত ৭ জানুয়ারি নির্বাচনে চার গুণেরও বেশি ভোট পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট