,

দ্রব্যমূল্য নিয়ে কারসাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা : বাণিজ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) বলেছেন, ‘স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে। ভোগ্যপণ্য আমদানিকারক বড় কর্পোরেট প্রতিষ্ঠাগুলো কোনো কারসাজি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেটে বিশ্বাসী নই। তবে গুটিকয়েক বড় প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি করে থাকে। এসব প্রতিষ্ঠানকে সঠিক পথে আনতে হবে। এর আগে হয়তো বলার জন্য বলা হলেও এবার এসব প্রতিষ্ঠান কারসাজির করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরও বলেন, ‘কারও বিরুদ্ধে জোর-জুলুম করে নয়, বরং উৎপাদন ও আমদানি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে সঠিক উপায়ে পণ্য সরবরাহ নিশ্চিত করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট