মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমির খানের মেয়ের রিসেপশনে তারার মেলা, ২৫০০ অতিথি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বছরের শুরুটাই হলো তারকাকন্যার বিয়ের আয়োজন দিয়ে। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা আমির খানের একমাত্র মেয়ে ইরা খান ও নূপুর শিখর।

গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে অভিনেতার মেয়ের বিয়ের আয়োজন। যা এখনো চলছে। ইরা খানের বিয়েতে ছিল সঙ্গীত, মেহেন্দি ও হোয়াটাই ওয়েডিংয়ের অনুষ্ঠান। সবশেষ শনিবার (১৩ জানুয়ারি) রিসেপশনের আয়োজন করা হয়েছে।

যদিও এর আগেই ৮-১০ জানুয়ারি উদয়পুরের বিলাসবহুল হোটেলে সম্পন্ন হয়েছে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। এর দুইদিন বাদেই মুকেশ আম্বানির কালচারাল সেন্টারে বসেছে ইরা-নূপুরের রিসেপশন পার্টি।

যেখানে বসতে চলেছে তারার মেলা। এই পার্টিতে প্রায় ২৫০০ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন আমির খান। যে তালিকায় রয়েছেন সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, রাজকুমার হিরানি, অক্ষয় কুমার, আনুশকা শর্মার মতো তারকারা।

শুধু তাই নয়, ভারতের রাজনীতিবিদদেরও মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন আমির। অভিনেতা নিজে গিয়েই সকলকে নিমন্ত্রণ করে এসেছেন। একমাত্র মেয়ের বিয়ে বলে কোনো কিছুরই কমতি রাখতে চাননি তিনি।

জানা গেছে, ইরা-নূপুরের রিসেপশনে থাকছে হরেক রকমারি খাবার। বিদেশি খাবার নয়, বরং রয়েছে ভারতের ৯টি রাজ্যের নানা ধরনের আইটেম। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবের খাবার তো রয়েছেই, এর পাশাপাশি সবচেয়ে বেশি আধিক্য পেয়েছে গুজারাতি খাবার।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী