,

রংপুরে আগুন পোহাতে গিয়ে একজনের মৃত্যু, চিকিৎসাধীন ৩০

news-image

রংপুর প্রতিনিধি : তীব্র শীত আর ঘন কুয়াশায় উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সেখানকার বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ আরও ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান ওই বৃদ্ধা। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান।

গত শুক্রবার দুপুরে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আলেয়া বেগম। তিনি রংপুরের পীরগাছা উপজেলার গোয়ালু গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, আলেয়া বেগম শুক্রবার বেলা ১১টার দিকে পুকুরে গোসল করেন এবং পরবর্তীতে প্রচণ্ড ঠান্ডা লাগায় খড়ে আগুন লাগান। এরপর আগুন পোহাতে গেলে তার কাপড় ও শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। এরপর তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। পরে দুপুর ১টার মধ্যে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মোট ৩০ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীনদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। যারা শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মোট ৩০ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শনিবার সকালে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রতি শীত মৌসুমে এ রকম অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট