,

বিয়ে করলেন জোভান, পাত্রী কে

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের পীড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার রাত ৯টার দিকে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি জানান দেন তিনি। ছবিতে দেখা যায়, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে লিখেছেন ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দুই পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।

জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।

ছোটপর্দার নির্ভরশীল অভিনেতা জোভান। ২০১১ সালে বিনোদন মাধ্যমে যোগ দেন জোভান। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

অভিনয়ের সুত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন বিনোদন মাধ্যমের বাইরের একজনকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট