,

ঢাকায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর ঘনকুয়াশার কারণে এটি বাংলাদেশের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বৈরী আবহাওয়ার কারণে এমনটি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়াজনিত কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে পাসপোর্ট ছাড়াই উড়োজাহাজের যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রমের ঘটনায় তাদের উড়োজাহাজের ভেতরেই কয়েক ঘণ্টা থাকতে হয়েছে। ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট