,

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : উত্তরের জেলা দিনাজপুরে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বইছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তীব্র শীত পড়েছে দিনাজপুরে। কুয়াশার কারণে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিলছে না।

আবহাওয়া অফিসের তথ্য মতে, চলতি বছরে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে। এদিকে শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জনজীবনেও দেখা দিয়েছে দুর্ভোগ।

দেশের অন্যান্য জায়গায় সর্বনিম্ন তাপমাত্রার তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে শনিবার বলা হয়েছে, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৭, নীলফামারীর সৈয়দপুরে ৯, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট