,

সুযোগ পেলে বিসিবির সেরা সভাপতি হবো: সাকিব

news-image

নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। ওদিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন। মেয়াদ শেষ হলে তিনি বিসিবি সভাপতির পদ থেকে দিতে চান। তখন কে হবেন বোর্ড সভাপতি তা নিয়ে ক্রীড়াঙ্গন সরগরম।

সাকিব আল হাসানও পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার আলোচনায় আছেন। বিষয়টি নিয়ে বাংলা টাইগার্সকে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, তিনি সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবেন। ওই বিশ্বাস তার মধ্যে আছে।

সাকিব বলেন, ‘বিসিসি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি তা মিস করতে চাইবো না। আমি বিশ্বাস করি, আমি যখন (বোর্ডে) যাবো অবশ্যই সেরা সভাপতি হবো। পারি, না পারি পরের কথা। আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে সেরা কীভাবে হবো। তবে পাপন ভাই এতোদিন অনেক কিছু করেছেন। তার অর্জন ছোট করে দেখার সুযোগ নেই।’

সাকিব জানিয়েছেন, বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন ও আ হ ম মুস্তফা কামাল অনেক কিছু করেছেন। তাদের অবদান ছিল বলেই বাংলাদেশ ক্রিকেটে এতোদূর এসেছে। তাছাড়া সম্ভব ছিল না।

সাকিব বলেন, ‘এর আগে পাপন ভাই, কামাল ভাই ছিলেন। তারা অসাধারণ কাজ করেছেন। তাছাড়া আমাদের ক্রিকেটে এতো উন্নতি হতো না। তারা যার যার জায়গায় ও সময়ে সেরা। তুলনা করা যাবে না। হয়তো অনেক কিছু নিয়ে সমালোচনা হয়, হয়তো আরও কিছু করতে পারতেন। তবে সেটা তাদের জায়গায় গেলেই বোঝা যাবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট