মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেরে নেতৃত্বের অভিষেক শাহিনের

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের তিন ম্যাচেই হেরেছে নতুন অধিনায়ক শান মাসুদের দল। এবার শাহিন শাহ আফ্রিদির পাকিস্তান হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করলেন। ৪৬ রানের হারে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হলো বাঁ-হাতি পেসারের।

শুক্রবার অকল্যান্ডের এডেন পার্কে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২২৬ রানের বড় সংগ্রহ তোলে। ওপেনার ডেভন কনওয়ে গোল্ডেন ডাক মারলেও পরের তিন ব্যাটার রান পান। ওপেনার ফিন অ্যালেন খেলেন ১৫ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৩৪ রানের ইনিংস।

তিনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন ৪২ বলে নয়টি চারের শটে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন। সেরা ইনিংসটা খেলেছেন চারে নামা ড্যারেল মিশেল। তার ব্যাট থেকে ২৭ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস আসে। চারটি করে চার ও ছক্কা মারেন মোটা অঙ্কের অর্থে আইপিএলে দল পাওয়া এই অলরাউন্ডার।

জবাব দিতে নেমে পাকিস্তান ৩৩ রানের জুটি পায়। ওপেনার সায়েম আইয়ূব ৮ বলে তিনটি ছক্কা ও দুই চারের শটে ২৭ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেন ১৪ বলে ২৫ রান। এছাড়া চারে নামা ফখর জামান (১৫) ও পাঁচে নামা ইফতিখার (২৪) সেট হয়ে ফিরে যান।

ব্যাট হাতে ফিফটি করেন ওপেনিং ছেড়ে দিয়ে তিনে নামা বাবর আজম। তিনি ৩৫ বলে ৫৭ রান করেন। ছয়টি চার ও দুটি ছক্কা তোলেন তিনি। সপ্তম ব্যাটার হিসেবে ১৭৩ রানে আউট হন বাবর। পাকিস্তান ১৮ ওভারে ১৮০ রান করে অলআউট হয়ে যায়।

নিউজিল্যান্ডের হয়ে অভিজ্ঞ পেসার টিম সাউদি ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া এডাম মিলনে ও বেন সিয়ার্স দুটি করে উইকেট পেয়েছেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি ও আব্বাস আফ্রিদি নেন তিনটি করে উইকেট। তবে খরুচে ছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী