মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা যেসব সুবিধা পান

news-image

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিয়েছেন তারা। বুধবার (১০ জানুয়ারি) শপথ নেন জাতীয় সংসদের সদস্যরা। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা কত টাকা বেতন পান বা কি কি সুবিধা তারা পেয়ে থাকেন, তা জানার আগ্রহ আছে অনেকের।

মন্ত্রী-এমপিদের বেতন কত?

‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’- অনুযায়ী, একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। প্রতিমন্ত্রী পান ৯২ হাজার, উপমন্ত্রী পান ৮৬ হাজার ৫০০, আর একজন সংসদ সদস্য মাসিক বেতন পান ৫৫ হাজার টাকা।

dhakapost

অন্যান্য সুযোগ-সুবিধা

দায়িত্ব পাওয়ার পর একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি বাসা পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় যা আসবে, সরকার তার পুরোটাই বহন করে।

তবে অনেকেই থাকতে চান না সেসব বাসায়। এক্ষেত্রে আছে বিকল্প। মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থেকে নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সরকার থেকে তিনি মাসিক ৮০ হাজার টাকা করে ভাড়া পাবেন। এক্ষেত্রে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পাবেন ৭০ হাজার টাকা করে।

সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতিবছর পাঁচ লাখ টাকা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন চার লাখ টাকা করে। এ ছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিন মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পাবেন তারা।

এ ছাড়া সংসদ সদস্যরাও সরকারের কাছ থেকে প্লট পেয়ে থাকেন। বাসায় টেলিফোন ভাতা বাবদ তাকে প্রতি মাসে ৭ হাজার ৮০০ টাকা দেওয়া হয়। প্রতি মাসে লন্ড্রি ভাতা দেড় হাজার টাকা, মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ৬ হাজার টাকা পান সংসদ সদস্যরা। নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকাও পান একজন সংসদ সদস্য।

দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পাবেন। অন্যদিকে, সংসদ সদস্য হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পেয়ে থাকেন তারা।

একজন সংসদ সদস্য মাসিক পরিবহন ভাতা পাবেন ৭০ হাজার টাকা। এছাড়া তার নির্বাচনী এলাকার যাওয়া–আসার ভাতা হিসেবে প্রতি মাসে পাবেন ১২ হাজার ৫০০ টাকা। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পাবেন।

একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা করে আপ্যায়ন ভাতা পান। এ খাতে প্রতিমন্ত্রী সাড়ে ৭ হাজার টাকা আর উপমন্ত্রী ৫ হাজার টাকা পেয়ে থাকেন। একজন সংসদ সদস্য আপ্যায়ন ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পান।

মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো চিকিৎসা খরচ সরকার বহন করে। অন্যদিকে, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে চিকিৎসা খরচ পান, একজন সংসদ সদস্য ও তার পরিবার সমান সুবিধা পেয়ে থাকেন।

নিজ এলাকার মসজিদ, মন্দির উন্নয়নসহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রীকে বছরে ১০ লাখ টাকা দেওয়া হয়। এ খাতে প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ লাখ ও উপমন্ত্রী পান ৫ লাখ টাকা করে। অন্যদিকে, এ খাতে একজন সংসদ সদস্য পান বছরে ৫ লাখ টাকা।

এছাড়া মন্ত্রী-সংসদ সদস্যরা আরও নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ