মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিতে বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারের শপথ নিতে বঙ্গভবনে এসেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো গাড়িতে করে তারা শপথ নিতে আসেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন তারা। এসময় নিরাপত্তার স্বার্থে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বহনকারী গাড়িগুলোতে ব্যাপক তল্লাশি করা হয়।

রাত ৭টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বিকেল সাড়ে ৫টায় বঙ্গভবনে প্রবেশ করেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। শপথ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি। এবার সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার পর পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে আওয়ামী লীগও।

এর আগে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল দেওয়া হয়। এরমধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পায়।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নেন নির্বাচিত নতুন সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এরপর একই দিন সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী