,

‘আমি আনুষ্ঠানিকভাবে তার’, বিয়ের পর টাইগার পেসার

news-image

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটে খেলা হয়েছে পেসার সৈয়দ খালেদ আহমেদের। তবে তুলনামূলক টেস্ট ফরম্যাটেই ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে বেশি বিবেচনা করে আসছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তবুও শরিফুল-মুস্তাফিজ ও তাসকিনদের মাঝে সেভাবে তার সুযোগ মেলে কম। সে হিসেবে নিজেকে প্রমাণের জন্য বড় সুযোগ আসন্ন বিপিএল আসর। তার আগে জীবনের দ্বিতীয় অধ্যায় বিয়ে সেরেছেন খালেদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সী ‌এই ক্রিকেটার। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে খালেদ আহমেদ লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে তার’।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় এই টাইগার পেসারের। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেকও হয়েছিল। এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে ১২টি টেস্ট এবং ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেছেন খালেদ।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে তিনি ১৩৩ উইকেট পেয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার এখনও খেলার সুযোগ মেলেনি। তবে ঘরোয়া পর্যায়ের টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে খালেদের সংগ্রহ ৫৪ উইকেট। আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন এই তারকা পেসার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট