,

আ. লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার

news-image

নিজস্ব প্রতিবেদন : আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবির বিন আনোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন। এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং তা নিশ্চিত করেছে।

কবির বিন আনোয়ার দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ও এলএলবি সম্পন্ন করেন কবির বিন আনোয়ার।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সপ্তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ এবং ১৯৮৮ সালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস সিভিল সার্ভিসের প্রশাসনে যোগদান করেন।

দীর্ঘ ৩৫ বছরের চাকরিজীবনে মাঠপর্যায়ে ১৪ বছর, পররাষ্ট্র মন্ত্রণালয়, হেগ মিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ে কাজ করেন। এরপর পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান তিনি।

সিরাজগন্জের সন্তান কবির বিন আনোয়ার ১৯৮৫ ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি কর্মজীবনে তিনবার জনপ্রশাসন পদক, ও দুইবার বঙ্গবন্ধু ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেন। তার মা ও বাবা দুজনেই মুক্তিযোদ্ধা।

অবসর নেওয়ার পর বিগত এক বছর তিনি আওয়ামী লীগের নির্বাচনি প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট