,

ইসরাইলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা নিহত

news-image

অনলাইন ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই কমান্ডার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশের দক্ষিণাঞ্চলে তার গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে তিনি নিহত হয়েছেন।

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো ইসরাইলি হামলায় হিজবুল্লাহর অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের একটি ইউনিটের উপপ্রধানের পরিচয় নিশ্চিত করেছে। তারা বলেছেন, ইসরাইলের বিমান হামলায় রাদওয়ান ফোর্সের নিহত উপপ্রধানের নাম উইসাম আল-তাবিল।

সূত্রগুলো বলেছে, দক্ষিণ লেবাননের মাজদাল সেলম গ্রামে উইসাম আল-তাবিলের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় রাদওয়ান ফোর্সের উপপ্রধানসহ আরেক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

রয়টার্সকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, এটা অত্যন্ত বেদনাদায়ক হামলা। অন্য একজন বলেছেন, এ সংঘাত এখন আরও জ্বলে উঠবে।

ক্রমবর্ধমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার হুমকি নিরসনের প্রয়াসে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য করছেন। তার এ সফরের মাঝেই লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারের প্রাণহানির ঘটনা ঘটল।

এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরাইলকে লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু না করার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের সঙ্গে কেউ যুদ্ধে জড়ানোর কথা ভাবলে— এক কথায়, তাকে অনুশোচনা করতে হবে।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে প্রায় প্রত্যেকদিন ইসরাইলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সঙ্গে ইসরাইলের সামরিক বাহিনীর সংঘাতে নতুন রণক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

তিন মাসের বেশি সময় ধরে চলমান হামাস-ইসরাইল যুদ্ধে হিজবুল্লাহ বিক্ষিপ্তভাবে ইসরাইলে হামলা চালানোয় ওই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের সঙ্গে সংঘাতে দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১৩০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট