,

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানা-নাতিসহ নিহত ৩

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ট্রাক-সিনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের মৃত ইমান আলী ছেলে মো. শাহিন (৫২), অটোরিকশার যাত্রী ও ঢাকার বিক্রমপুর এলাকার বাসিন্দা মো. জসিম তালুকদার (৪২) এবং তার নাতি মো. তাসেন। জসিম সদর উপজেলার নতুন বস্তি গ্রামের কামরুদ্দিন রেজার বাড়িতে ভাড়ায় থাকতেন।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে অটোরিকশাটি মানিকগঞ্জ যাচ্ছিল। স্থানীয় আউটপাড়া এলাকায় পৌঁছালে ঢাকামুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। স্থানীয়রা অটোরিকশার অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশুসহ আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

জসিম তালুকদারের শ্যালিকা রেশমা আক্তার বলেন, আমার বোন, বোনজামাই, নাতি ও ভাগনি খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় বোনজামাইসহ ৫ বছরের তাসেনও মারা যায়।

তিনি আরও বলেন, আমার বোন ও বোনের আরেক মেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট