,

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ, তোপের মুখে শ্রাবন্তীপুত্র

news-image

বিনোদন ডেস্ক : বহুদিন ধরেই কলকাতার মডেল দামিনীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র অভিমন্যু। বর্ষবরনের পার্টিতেও একসঙ্গে সময় কাটিয়েছেন এই জুটি।

সেই ছবিগুলোও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, নতুন বছরের পার্টিতে মদে ডুবে আছেন শ্রাবন্তী পুত্র। প্রেমিকের সঙ্গেও অন্তরঙ্গ অবস্থায় দেখা মেলেছে তার।

যা দেখেই রীতিমতো ক্ষেপে উঠেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, মায়ের টাকা থাকলে ছেলে এভাবেই বিগড়ে যায়। কেউ আবার বলেছেন, সম্পর্কের বিষয়ে মায়ের পথেই হাঁটবেন ছেলে।

আরও অনেক নোংরা নোংরা মন্তব্যে ভাসিয়েছেন অভিনেত্রীর পুত্রকে। যেখানে ছাড় মেলেনি শ্রাবন্তী কিংবা দামিনীরও। তবে সমালোচকদের মন্তব্যের কোনো জবাই দিতে দেখা যায়নি এই তারকাপুত্রকে।

উল্লেখ্য, অভিমন্যু-দামিনীর প্রেমের বিষয়টি জানেন শ্রাবন্তী নিজেও। ইতোমধ্যেই ছেলের প্রেমিকাকে হবু পুত্রবধূর তকমা দিয়েছেন তিনি। সময় পেলেই তাদের দুজনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন অভিনেত্রী।

প্রসঙ্গত, শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে ঝিনুকের। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী তিনি। ইতিমধ্যেই মানবজমিন ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শ্রাবন্তীর ছেলে।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী