,

লোভ সামলাতে পারলেন না অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : দেশের প্রথম ১২ লেনের নান্দনিক ৩০০ ফিট মহাসড়ক, যা আধুনিক নির্মাণশৈলী আর নান্দনিকতায় ভিন্নমাত্রা পেয়েছে দেশের মানুষদের মনে। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত।

প্রায় সময়েই সেখানে গিয়ে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কিশোর-তরুণ থেকে বয়স্ক বৃদ্ধরাও। এবার তাদেরই তালিকাতে নাম লেখালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

যিনি ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সকালেই ছুটে যান ভোটকেন্দ্রে। সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েই এই নায়িকা চলে যান পূর্বাচল ৩০০ ফিট সড়কে।

সেখাকার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই জায়গার লোভ আমিও সামলাতে পারলাম না।’ বোঝাই যাচ্ছে, স্রোতেই গা ভাসালেন অপু। বাকিরাও গিয়ে যেখানে ছবি তুলছেন নায়িকাও সেখানে দাঁড়িয়েই একাধিক ছবি তুলেছেন।

প্রসঙ্গত, নির্বাচনে নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে অপু বিশ্বাসকে। বিশেষ করে ঢাকা ১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড