,

প্রায় ২ লাখ ভোট পেয়ে জয়ী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও আংশিক বোয়ালখালী) আসনে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি এ আসন থেকে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট। তিনি ইসলামী ফ্রন্টের থেকে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব ফলাফল ঘোষণা করেন।

আসনটিতে জাতীয় পার্টির মুসা আহমেদ রানা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৬ ভোট , তৃণমূল বিএনপির খোরশেদ আলম সোনালি আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৩১ ভোট, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোরশেদ আলম একতারা প্রতীকে ১ হাজার ১৩০ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৭ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৩ হাজার ৯১টি। এরমধ্যে ১০৩ কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩৬। শতকরা হিসেবে যা মোট ভোটারের ৬৯ দশমিক ৪৩ শতাংশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট