,

৩৪ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলামের চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি ভোট পেয়েছেন তিনি।

আসনটির মোট ১৫২ কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, সাকিবের নৌকা পেয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট। আর কাজী রেজাউল পেয়েছেন ৫ হাজার ৪৭৬ ভোট। এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১।

আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা শেষ হয় বিকেল ৪টায়। এদিন সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা ১১১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সাকিব। এ সময় তার বাবা মাশরুর রেজা, সাকিবের বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোটদানে অংশ নেন।

ভোট দেওয়ার শেষে সাকিব সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ছাড়াও নির্বাচন করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট