মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান প্রতিমন্ত্রীকে বিপুল ভোটে হারালেন ব্যারিস্টার সুমন

news-image

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নৌকা প্রতীকের প্রার্থী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করেছেন তিনি।

স্থানীয়ভাবে ঘোষিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, ঈগল প্রতীকে নির্বাচন করা সুমন এক লাখ ৯৮ হাজার ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

আজ রবিবার সকাল আটটা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত চলে এই কার্যক্রম। এরপরই শুরু হয় ভোট গণণা। আজ সকাল ৭টা ৫৫ মিনিটে ভোট কেন্দ্রে উপস্থিত হন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ৮টায় হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট দেন তিনি।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি একটি জিনিস বিশ্বাস করি, ঘাম কখনো প্রতারণা করে না। আমি যে পরিমাণ ঘাম ঝড়িয়েছি আমার এলাকার মানুষের জন্য, এই ঘামের ফলাফলই আমাকে এলাকার মানুষ দিয়েছে।

হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। শিল্প-কারখানা ও চা বাগান অধ্যুষিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৮৮৪, নারী ২ লাখ ৫৪ হাজার ৪২৩ এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার।

এই আসনে লড়াই করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সায়েদুল হক সুমনসহ আটজন। অপর ছয় প্রার্থী হলেন- আবু ছালেহ (ইসলামী ঐক্যজোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) ও সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী