,

ইসি যে ভোটের হার বলছে, তা হাস্যকর ও মিথ্যা: চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে হারে ভোট পড়েছে বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন, তা হাস্যকর ও মিথ্যা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, একতরফা প্রহসনের নির্বাচনকে সর্বাত্মকভাবে বর্জনের মাধ্যমে অবৈধ সরকারকে জনগণ একটি মেসেজ দিয়েছে। ভোট বর্জন করায় দেশপ্রেমিক জনতাকে আন্তরিক ধন্যবাদ।

রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী স্বৈরাচারী সরকারকে প্রত্যাখান করেছে উল্লেখ করে তিনি বলেন, দলীয় সরকারের পাতানো তথাকথিত এ নির্বাচনের নাটক জাতি দেখতে চায় না।

চরমোনাই পীর বলেন, গোটা দেশে ভোটারবিহীন ভোটকেন্দ্রগুলোর করুণ দৃশ্য দেখা গেছে। দলান্ধ, দলবাজ ও বধির নির্বাচন কমিশন ভোটপ্রদানের পার্সেন্টেজের যে কল্পকাহিনী উল্লেখ করেছে, তা হাস্যকর ও মিথ্যা। দেশের অনেক ভোটকেন্দ্রে রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। কোথাও প্রকাশ্য দিবালোকে গুণ্ডাবাহিনীর মাধ্যমে ব্যালট পেপারে সিল মারা হয়েছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বে।

এসময় দেশের জনগণকে নতুন উদ্যমে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান পীর সাহেব চরমোনাই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট