মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌহিত্রের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের দিন সকালেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। মায়ের সঙ্গে একই কেন্দ্রে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ভোট দেন। ভোট প্রদান শেষে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে মোবাইলে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ স্বাগত জানান।

ভোট দেওয়ার পরে শেখ হাসিনা সংবাদমাধ্যমকে বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, তা বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।

প্রধানমন্ত্রী বলেন, ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। আমাদের সামনে আরও কাজ আছে। নৌকা মার্কার জয়লাভ হবে। আবার আমরা সরকার গঠন করে দেশের উন্নতি করতে পারব।

তিনি আরও বলেন, নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। এ জন্য জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। অনেক বাধা ছিল, বিপত্তি ছিল। দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী