,

শেষ বেলায় ভোট দিয়ে যা বললেন শামীম ওসমান

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির নৌকা প্রতীকের প্রার্থী শামীম ওসমান দিনের শেষ দিকে এসে নিজের ভোট দিয়েছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের মাসদাইর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিবারসহ এসে ভোট দেন তিনি।

আজ রবিবর বেলা ৩টার দিকে তিনি তার স্ত্রী, ছেলে মেয়ে এবং নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে প্রবেশ করেন। ভোট কেন্দ্রে প্রবেশ করেই নাতিকে দিয়ে জয় বাংলা স্লোগান দেন। এরপর তিনি সহ পরিবারের যারা ভোটার আছেন সবাই ভোট দেন। এ সময় শামীম ওসমান তার নাতীকে নিয়ে ভোট কেন্দ্রের বুথে প্রবেশ করেন। গোপন কক্ষে ব্যালটে সিল মারার পর নাতিকে দিয়ে বাক্সে ব্যালট পেপার ফেলে। পরে তিনি ভোট কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘বিরোধীরা স্লোগান দিয়ে আসছে ভোট কেন্দ্রে যাবে যার লাশ হয়ে ফিরবে তারা এসব নানা অপতৎপরতার কারণে স্বাভাবিক মানুষ একটু ভয় পায়। ফলে ভোটার কিছুটা কম হয়েছে।’

তিনি বলেন, ‘আমার কাছে আরও মনে হয়েছে সর্ষের মধ্যে ভূত আছে। যারা ভোট কেন্দ্রে ভোট গ্রহন করতে দায়িত্ব নিয়ে আসছেন, এদের মধ্যেও কেউ কেউ চাইছে ভোট যাতে কম পরে। এদের মধ্যে কেউ কেউ মানুষকে হয়রানি করেছেন। ভোটারদের বিভিন্ন কক্ষে ঘুরিয়েছেন। এ ছাড়া সকালে অনেক ভোটারদের বলা হয়েছে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। অথচ বিষয়টি নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা নেই। ফলে মানুষ যারা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন তারা ফেরত চলে গেছেন ‘

তিনি বলেন, ‘এভাবে অন্তত দুই থেকে তিন হাজার ভোটার চলে গেছে। পরে আমি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা বিষয়টি সমাধান করেন।’

বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগানের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘তারা চারজন মানুষকে জীবন্ত পুড়ে মেরেছে। আমি বিএনপিকে কোনো রাজনৈতিক দল বলব না। বলব আগুন-সন্ত্রাসী দল।’

তিনি বলেন, ‘আমি আমার নাতিকে নিয়ে ভোট কেন্দ্রে এসেছি। তাদের ভবিষ্যতের নাম শেখ হাসিনা। আমাদের ভবিষৎ ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের ভবিষৎকে শেষ করে দিয়েছে। না হলে আমরা জাপানের মতো উন্নত দেশ থাকতাম।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান