,

পরিবেশ ভালো, ভোটার উপস্থিতি খুবই কম: স্কটিশ পর্যবেক্ষক

news-image

নিজস্ব প্রতিবেদন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছেন বিদেশি পর্যবেক্ষকরা। স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে বলেছেন, নির্বাচনি পরিবেশ ভালো, তবে ভোটার উপস্থিতি খুবই কম।

রোববার ঢাকার সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন। এ সময় বুথে ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না।

এ সময় ভোটকেন্দ্রের সার্বিক ভোটগ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটারের সংখ্যা এবং ভোটারদের উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিজাইডিং অফিসার।

পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্টিন ডে বলেন, এখনই মন্তব্য করছি না। আমরা পর্যবেক্ষণ করছি। সারাদিন পর্যবেক্ষণ শেষে মতামত দেব।

তবে ভোটকেন্দ্রে ভোটিং সিস্টেম ভালো। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। মনে হচ্ছে সামার চলছে। ভোটকেন্দ্রেও দেখছি সামারের প্রভাব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট