,

নৌকা-লাঙ্গল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ২ কেন্দ্রে ভোট বন্ধ

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিদ্যালয়ের দুইটি ভোট কেন্দ্র নম্বর হলো ৬৪ ও ৬৫।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ জানান, রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভোট কেন্দ্রের নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রভাব বিস্তারের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ বিদ্যালয়ের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির লাঙ্গলের প্রাথী আলমগীর সিকদার লোটনের এলাকায় এই ভোটকেন্দ্র অবস্থিত। কেন্দ্র দুটিতে দুই দলের সমর্থকদের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রোববার সকাল থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সকাল ১০টার দিয়ে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে দুই পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। ভোটাররা আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে আসলে আবারও দুই পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর চেষ্টা করে। এতে ভোটারশূন্য হয়ে পড়ে কেন্দ্র দুটি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত