মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোথাও কাউকে ছাড় দেওয়া যাবে না; ইসির মনিটরিং সেলে সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) স্থাপিত আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে সকাল সকাল হঠাৎ উপস্থিত হয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে সারা দেশের ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি শোনেন এবং তাদেরকে কোথাও কাউকে ছাড় না দেওয়ার কড়া নির্দেশ দেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনে স্থাপিত আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল ঘুরে দেখে তিনি দায়িত্বরতদের এই নির্দেশনা দেন।

এদিকে নির্বাচন কমিশনে স্থাপিত আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে বড় মনিটরসহ সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে নজর রাখা হচ্ছে এখান থেকে। মনিটরিং সেলে ঘুরে ঘুরে সিইসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচনের কেন্দ্রে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সারাদেশ থেকে আসা অভিযোগগুলো শোনেন।

এসময় মনিটরিং সেলে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনারা সার্বিক দিক খেয়াল রাখবেন, কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন, নির্দেশনা দেবেন। কাউকে কোনো ছাড় দেবেন না। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।

বিএনপিসহ রাজপথের অনেক বিরোধী দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও জাসদ-ইনুসহ ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।

নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন ভোটের মাঠে আছেন।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম