,

ভারত সিরিজ দিয়ে ফিরছেন রশিদ-মুজিব

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন ম্যাচের সিরিজের জন্য ১৯ সদস্যের দল দিয়েছে এসিবি। এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন রাশিদ খান। তাছাড়া দলে আছেন মুজিব উর রহমানও।

২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন–উল–হক। তাদের এমন চাওয়া ভালোভাবে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বরং এক বিবৃতিতে এসিবি জানায়, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আগামী দুই বছর এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। পাশাপাশি তাদের বর্তমান এনওসিও বাতিল করা হয়।

এরপর ফারুকি ও নাভিন বোর্ডের কাছে নিজেদের ভুল স্বীকার করে নেয়। ফলে সদ্য সমাপ্ত আরব আমিরাত সফরে তাদের দলে রেখেছিল বোর্ড। আর এবার মুজিবও তার ভুল স্বীকার করেছেন। ফলে আসন্ন ভারত সিরিজের দলে জায়গা হয়েছে তার।

এদিকে রশিদকে দলে রাখলেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা আছে। পিঠের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তবে আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট আশাবাদী ভারতের মতো দলের বিপক্ষে তাদের সেরা অস্ত্রকে পাবে দল।

নিয়মিত অধিনায়ক রশিদকে নিয়ে শঙ্কা থাকায় ভারত সিরিজেও আফগানদের নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। তার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে আফগানিস্তান।

ভারতের বিপক্ষে এই প্রথম দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। মোহালিতে আগামী বৃহস্পতিবার শুরু দুই দলের লড়াই। পরের দুই ম্যাচ ইন্দোর ও বেঙ্গালুরুতে ১৪ ও ১৭ জানুয়ারি।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতউল্লাহ জাজাই, রহমাত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, শারাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হাক ফারুকি, ফরিদ আহমদ, নাভিন-উল-হক, নূর আহমদ, মোহাম্মাদ সালিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট