,

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

news-image

পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন মারা গেছেন। এসময় কমপক্ষে আরও চারজন আহত হন। আহতদের ভাঙ্গুড়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর ভাষ্য, পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর এলাকা থেকে কয়েকটি গরু চুরি করে নৌকাযোগে গুমানী নদী দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যদের ধাওয়া দেয়।

এসময় চোর চক্রের সদস্যরা নৌকা থেকে গরুগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথে ভাঙ্গুড়ার বেতুয়ান গ্রামে চোর সদস্যের তিনজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় চারজন আহত হন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট