,

জামিন না পেয়ে বিচারককে আসামির ঘুসি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : জামিন না দেওয়ায় বিচারকের এজলাসে ঢুকে বিচারককে একাধারে কিল-ঘুসি মেরেছেন এক আসামি। বুধবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দিউব্রা রেডেন নামের ৩০ বছর বয়সি এক আসামিকে আদালতে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে অপর ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করার অপরাধে বিচার চলচিল। ওই সময় আদালতের নারী বিচারক জানান, তার বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ ছিল। এ কারণে এবার তাকে আর জামিন দেওয়া হবে না।

বিচারক এমন কথা বলার পর আসামি দিউব্রা রেডেন লাফ মেরে (অনেকটা উড়ে গিয়ে) এজলাসে ঢুকে পড়েন এবং বিচারককে উপর্যুপুরি ঘুসি মারতে থাকেন। তখন এজলাসে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা দ্রুত তাকে থামাতে যান। কিন্ত তারা বাধা দেওয়া সত্ত্বেও বিচারককে মাটিতে ফেলে তিনি মারতেই থাকেন।

এক পর্যায়ে অন্যান্যরা আসামি দিউব্রা রিডেনকে ঘুসি মারা শুরু করেন; যেন তিনি থেমে যান।

এ ঘটনায় বিচারক আহত হয়েছেন। তবে তাকে হাসপাতালে নিতে হয়নি। আদালতের অপর এক কর্মকর্তা শারীরিকভাবে ভালো আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ।

বিচারককে ঘুসি মারার পর পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্ধে কয়েকটি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে সুরক্ষিত ব্যক্তিদের ওপর হামলা।

আদালতের নথির তথ্য অনুযায়ী, চুরির চেষ্টার অভিযোগে দিউব্রা রিডেনক ২০১৫ সালে ১৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মারামারির জন্য ২০২১ সালেও আরেকবার কারাভোগ করেছিলেন তিনি।

https://twitter.com/i/status/1742688088084922798

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট