,

টেস্টে প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে বেশ ভালো অবস্থানেই ছিল ভারত। ৪ উইকেটেই তুলে ফেলেছিল ১৫৩ রান। সেখান থেকে কিনা এমন বিপর্যয়!

আর কোনো রানই যোগ করতে পারেনি রোহিত শর্মার দল। শূন্য রানে হারিয়েছে শেষ ৬ উইকেট। ৩৪.৫ ওভারে ১৫৩-তেই অলআউট।

টেস্ট ইতিহাসে এবারই প্রথমবার কোনো দল একটি নির্দিষ্ট রানে ৬টি উইকেট হারালো। ফলে নতুন এক লজ্জার রেকর্ডে নাম লেখালো ভারত।

ভারতের ইনিংসে ৬ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। তারা হলেন-জসশ্বী জ্যাসওয়েল, শ্রেয়াস আয়ার, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা আজসহ আটবার। এর মধ্যে ভারত দুইবার, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড আছে একবার করে।

তবে টেস্টে লজ্জার এই রেকর্ডে সবচেয়ে বেশিবার নাম তুলেছে বাংলাদেশ। টেস্টে এক ইনিংসে ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা বাংলাদেশের আছে তিনবার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট