,

৫-৮ জানুয়ারি ছুটি ঘোষণার প্রজ্ঞাপন বানোয়াট

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ছড়িয়ে পড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপনটি বানোয়াট বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখের প্রজ্ঞাপনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mopa.gov.bd প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার হচ্ছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয়।

ওই বানোয়াট প্রজ্ঞাপনটি আমলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট