মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোনাস পেলেন এশিয়া কাপজয়ী যুবারা

news-image

ক্রীড়া প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বাদ পায় মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীরা। টাইগার যুবাদের অনবদ্য নৈপুণ্যে দারুণভাবে খুশি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাতেই এশিয়া কাপ জয়ী দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আর্থিক বোনাস দিয়েছে বিসিবি।

বুধবার (৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোনাস প্রদান করেছে বিসিবি। প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন এক লাখ টাকা আর সাপোর্ট স্টাফরা পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

বিদায়ী বছরের ডিসেম্বর মাসে আরব আমিরাতকে হারিয়ে ট্রফি জেতে বাংলাদেশ। প্রথমবার এমন কৃতিত্ব গড়ায় যুবদলের খেলোয়াড়দের পুরস্কারের ঘোষণা দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যা আজ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ হাতে তুলে দিয়েছে বিসিবি।

আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এশিয়া কাপের স্কোয়াড নিয়েই প্রতিযোগিতায় খেলবে টাইগার যুবারা। ২০ জানুয়ারি পার্শ্ববর্তী দেশ ভারতের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের মিশন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী