বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের ‘লাঠিচার্জ’, গ্রেপ্তার ৭

news-image

বরিশাল প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের ডাকে বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশ ‘লাঠিচার্জ’ করেছে বলে জানা গেছে। বুধবার সকাল ১১টার দিকে নগরীর প্রধান সড়ক সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ লাঠিচার্জ করে এবং সেখান থেকে জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ সাত জনকে গ্রেপ্তার করে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুর রহমান বিএনপি নেতা আবুল হোসেন খানসহ সাত জনকে গ্রেপ্তারের তথ্য সমকালকে নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তার বাকি ছয় জনের নাম জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপি নেতাকর্মীরা সকাল ১০টায় আদালতপাড়ায় লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে আদালতপাড়া থেকে মূল সড়কে নেমে পড়েন। সেখান থেকে স্লোগান দিয়ে নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার দূরে সদর রোড দলীয় কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ অন্যরা। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে সড়কে ওঠার চেষ্টা করেন। তখন ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আকন কুদ্দুস, আবু নাসের রহমত উল্লাহ, যুবদলের হাফিজ আহমেদ বাবলু, মাসুদ হাসান মামুনসহ ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুইয়া সাংবাদিকদের জানান, কর্মসূচি পালনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের অনুমতি নেয়নি। তারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিকল্পনা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি