,

কারাগারে ইমরান খান, বেড়েছে দলের জনপ্রিয়তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ দেশটিতে বেশি জনপ্রিয়। কয়েকটি জরিপ বা মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পাকিস্তানের রাজনৈতিক দল ও নেতাদের ওপর জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে, এখনো ইমরান খান ও তার দল বেশি জনপ্রিয়। যদিও পাঞ্জাবে তেইরিক-ই-ইনসাফ ও পিএমএলএন প্রায় সমান জনপ্রিয়। অর্থাৎ এখানে পিটিআইয়ের জনপ্রিয়তা কিছুটা কমেছে, অন্যদিকে বেড়েছে পিএমএলএন-এর।

জনপ্রিয়তার দিক থেকে পাকিস্তানজুড়ে প্রথম সারির রাজনৈতিক দল দুইটির মধ্যে পার্থক্য বেশি। অর্থাৎ এক্ষেত্রে ইমরান খানের দল অনেকটাই এগিয়ে রয়েছে।

জরিপের বরাত দিয়ে বলা হয়েছে, ২০১৮ সালের চেয়ে বর্তমানে ইমরান খানের দলের জনপ্রিয়তা বেড়েছে।

কিন্তু জনপ্রিয়তা বাড়লেও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে এই মুহূর্তে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। তাছাড়া তার দলেরও অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন ফিরে পেতে তারা দ্বরাস্থ্য হচ্ছেন আদালতে।

পিটিআইয়ের মুখপাত্র রাউফ হাসান বলেছেন, আমাদের দলের প্রায় সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থী এই তালিকায় রয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন থেকে পিটিআইকে বাইরে রাখার উদ্দেশ্য নিয়ে কাজ করছে ইসিপি। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা রাজনীতি ছাড়বো না, নির্বাচনও বয়কট করবো না। আমরা তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট