,

লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান

news-image

ইসরায়েল–হামাস যুদ্ধের উত্তেজনার মধ্যে লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান। দেশটির একটি যুদ্ধজাহাজ ‘আলবোর্জ’ গতকাল সোমবার বাব এল-মান্দেব প্রণালী হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

তবে গতকাল কোন সময়ে জাহাজটি লোহিত সাগরে প্রবেশ করেছে তা উল্লেখ করেনি তাসনিম নিউজ এজেন্সি। সামাজিক যোগাযোগমাধ্যমের অসমর্থিত সূত্রগুলো জানিয়েছে, গত শনিবার ভোরে ইরানের যুদ্ধজাহাজটি লোহিত সাগরে প্রবেশ করেছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানের যে যুদ্ধজাহাজটি লোহিত সাগরে প্রবেশ করেছে সেটি ‘আলভান্দ’ ধাঁচের। এটি ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের অংশ। যুদ্ধজাহাজটি ২০১৫ সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল-মান্দাব প্রণালীতে টহল দিয়েছিল।

যুদ্ধজাহাজ আলবোর্জকে কী উদ্দেশ্যে লোহিত সাগরে পাঠিয়েছে ইরান, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাসনিম নিউজ এজেন্সি। তবে বার্তা সংস্থাটি বলেছে, ২০০৯ সালে থেকে ইরানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ লোহিত সাগরে জলদস্যুদের প্রতিরোধ এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য নিয়োজিত রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। এসব হামলার পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও মিত্র আরব দেশগুলো মিলে লোহিত সাগরে নিরাপত্তাজোট গঠন করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট