মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে নির্যাতনের শিকার ২৯৩৭ নারী ও শিশু

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৯৩৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৬৩৯ জন ধর্ষণের শিকার। ২৫ জন কন্যাসহ ৩৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। আর ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনা ঘটে ১৪টি।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের ১২টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৪৯ জন, এরমধ্যে ১০৩ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৯৩ জন, এরমধ্যে ৮৪ জন কন্যা। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৮ জন কন্যাসহ ৯ জন। বিভিন্ন কারণে ৮৭ জন কন্যাসহ ৪৯৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ জনকে। ৭৪ কন্যাসহ ২৬৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০২ কন্যাসহ ২৭৯ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এরমধ্যে ১০ কন্যাসহ ৩৮ জন আত্মহত্যার প্ররোচণার শিকার হয়েছে। এছাড়াও আত্মহত্যার চেষ্টা করেছে ৩ কন্যাসহ ৬ জন।

মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত বছর ১৩ জন নারী ও কন্যা পাচারের শিকার হয়েছে। এসিডদগ্ধ হয়েছে ৮ জন। ৩৪ জন নারী ও কন্যাশিশু অগ্নিদগ্ধ হয়েছে, এরমধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২২ জন, এরমধ্যে ৫২ জনকে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২৩১ জন, এরমধ্যে ৮৩ জন কন্যাশিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩২ জন। ১৮ কন্যাসহ ২৫ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে, এরমধ্যে ৮ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে এবং ৪ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১ কন্যাসহ ১২ জন ফতোয়ার শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ২ কন্যাসহ ৮ জন। ১৭ কন্যাসহ ৪৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২৩টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫০টি। এছাড়া ৪৩ কন্যাসহ ১২২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী