,

রাতে দেশে ফিরছে নিউজিল্যান্ডে ইতিহাস গড়া টাইগাররা

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের মাটিতে হলো দু দুটি ইতিহাস। ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে ঠিক। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তুলে নেয় ওয়ানডে ফরম্যাটে জয়।

সেটি এক ইতিহাস ছিল। পরে আরেকটি ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। নেপিয়ারে ওয়ানডে জয়ের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা।

সুযোগ ছিল নতুন আরেক ইতিহাস গড়ার। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে লড়াই করেও হেরে যায় শান্তর দল। তবে টি-টোয়েন্টি সিরিজে সমতা নিয়েই শেষ করেছে তারা।

সবমিলিয়ে দারুণ সফল নিউজিল্যান্ড সফর। বিরূপ কন্ডিশনে এর আগে কখনই এত বড় সাফল্য পায়নি বাংলাদেশ। দু দুটি ইতিহাস গড়া দল দেশে ফিরছে আজ (সোমবার) রাতে।

রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীতে পা রাখার কথা টিম বাংলাদেশের। তবে দলের সঙ্গে আসছেন না বিদেশি কোচরা। তারা নিজ নিজ দেশে ছুটিতে চলে গেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট