,

মুজিবকে শাস্তি দিলো আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন–উল–হক। তাদের এমন চাওয়া ভালোভাবে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বরং এক বিবৃতিতে এসিবি জানায়, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আগামী দুই বছর এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। পাশাপাশি তাদের বর্তমান এনওসিও বাতিল করা হয়।

এসিবির এমন সিদ্ধান্তের পর বেশ বিপাকে পড়েছেন মুজিব উর রহমান। কারণ বর্তমানে বিগ ব্যাশ খেলতে তিনি অস্ট্রেলিয়ায় আছেন। এই আসরের জন্য শুরুতে তাকে এনওসি দেওয়া হলেও এবার তার এনওসি বাতিল করেছে বোর্ড। ফলে এখন থেকে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না এই রহসম্যয় স্পিনার।

বিগ ব্যাশে আগামীকাল মেলবোর্ন স্টারসের মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস। এই ম্যাচে মুজিবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারেনি মেলবোর্ন রেনেগেডস। কারণ হিসেবে দলটি বিবৃতিতে জানিয়েছে, ‘তার অনাপত্তিপত্রের শর্তাবলি পাল্টানো’র পর ম্যাচ থেকে ছিটকে পড়েছেন।

মুজিবের দল রেনেগেডস এর আগেই অবশ্য এক বিবৃতিতে জানিয়েছিল, ‘বিবিএলে মুজিবকে পাওয়া না–পাওয়া নিয়ে নতুন এমন কোনো বার্তা পাওয়া যায়নি, যে কারণে পূর্বের পরিকল্পনা পাল্টে যেতে পারে। বিবিএলের বাকি মৌসুম পর্যন্ত ক্লাব তাকে সমর্থন দিয়ে যাবে।’ আজ মেলবোর্ন রেনেগেডস নতুন বিবৃতিতে বলেছে, ‘তার অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তনের পর মুজিব উর রহমানকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে।’

এদিকে নাভিন ও ফারুকি এসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন পরে। এসিবি জানিয়েছে, তারা আবারও দেশের প্রতিনিধিত্ব করার জোরালো ইচ্ছা ব্যক্ত করেছেন। দুই খেলোয়াড়কে এরপরই আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ১৮ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মুজিবের জায়গা হয়নি।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী