,

বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা বনশ্রীতে গৃহকর্মী আসমা বেগমের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও বাসাটিতে অগ্নিসংযোগ করে গাড়ি পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এই দুই মামলার একটির বাদী পুলিশ এবং অপরটির বাদী হয়েছেন বাসার মালিকের গাড়িচালক। অপমৃত্যুর মামলা বাদে বাকি দুটিতে হাজারের ওপর অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে আমিসহ আহত হই পুলিশের ৩ সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে ৩টি মামলা হয়েছে। একটি মামলায় নিহত আসমার ছেলে আজিজুল বাদী হয়েছে। অন্য দুটির মধ্যে একটির বাদী পুলিশের এসআই কামরুল ইসলাম ও বাসার মালিকের গাড়িচালক উজ্জ্বল ভূঁইয়া।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করব। ইতোমধ্যে কয়েকজনকে শনাক্তও করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট