মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশিসহ আটক ১২০

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় ভিসাবিহীন কর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। বছরের প্রথম দিনেও থেমে নেই এ অভিযান কার্যক্রম।

সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় জোহর উলু চোহ-তে একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ১০৮ জন বাংলাদেশি।

জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে অনেক দূরে অবস্থিত নির্মাণ শ্রমিকদের ডরমেটরিতে ১৪০ জন এনফোর্সমেন্ট অফিসার অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীকে যাচাই করে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।

বাহারউদ্দিন জানান, গ্রেপ্তার কর্মীদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন পুরুষ রয়েছেন।

বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের জন্য অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

মালয়েশিয়ার গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, সেখানকার ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ১৫(১)(সি) ধারার অধীনে গ্রেপ্তার কর্মীদের জোহর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থার অংশ হিসেবে তাদের আদালতে প্রেরণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী