,

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

news-image

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকার সুনামি সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে সরে যাওয়া পরামর্শ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, আজ সোমবার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে জাপান সাগরের উপকূল বরাবর ১ মিটার উঁচু সুনামি আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।

এদিকে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, সুনামির ঢেউ ৫ মিটার বা প্রায় সাড়ে ১৬ ফুট পর্যন্ত উঁচু হতে পারে বলে আবহাওয়াবিদেরা আশঙ্কা করছেন। জাপানের রাজধানী টোকিও থেকেও ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানিয়েছেন টোকিওর স্থানীয় বাসিন্দারা।

এর আগে, গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও সুনামি সতর্কতা জারি করেছিল জাপান সরকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট