,

ভারতীয় বিমানের খাবারে জীবন্ত পোকা পেলেন যাত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুলভ মূল্যের বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটের খাবারে জীবন্ত পোকা পেয়েছেন এক নারী যাত্রী।

দিল্লির বাসিন্দা ও পুষ্টিবিদ খুশবো গুপ্তা দিল্লি থেকে মুম্বাই যেতে গত ২৯ ডিসেম্বর ইন্ডিগোর একটি ফ্লাইটে চড়েন। বিমানের ভেতর তিনি একটি ভেজিটেবল স্যান্ডউইচ কেনেন। ওই স্যান্ডউইচেই জীবন্ত পোকাটি পান তিনি। ইনস্টাগ্রামে ওই স্যান্ডউইচের একটি ভিডিও প্রকাশ করেছেন খুশবো গুপ্তা।

ইন্ডিগোর প্রতি নিজের ক্ষোভ ঝেরে গুপ্তা বলেন, এই বিমান সংস্থাটি যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি উপেক্ষা করেছে।

তিনি বলেন, ‘স্যান্ডউইচের মান ভালো না হওয়া সত্ত্বেও ফ্লাইট অ্যাটেনডেন্ট ওই স্যান্ডউইচ বিমানের অন্য যাত্রীদেরও দেন। বিমানে শিশু, বৃদ্ধ এবং অন্যান্য যাত্রীরা ছিলেন। কী হবে যদি কেউ সংক্রমণে আক্রান্ত হয়?’

খুশবো গুপ্তা দাবি করেছেন, ইন্ডিগো ফ্লাইটের অ্যাটেনডেন্টকে যখন এ বিষয়টি নিয়ে তিনি অবহিত করেন তখন তাদের প্রতিক্রিয়া পর্যাপ্ত ছিল না।

তিনি আরও জানিয়েছেন, ওই ফ্লাইট অ্যাটেনডেন্ট তখন বলেন স্যান্ডউইচের বদলে তাকে অন্য খাবার দেওয়া হবে। এছাড়া বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হবেও বলে জানান ফ্লাইট অ্যাটেনডেন্ট।

খুশবো বিষয়টি ইনস্টাগ্রামে প্রকাশের পর এ নিয়ে কথা বলেছেন ইন্ডিগোর একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, স্যান্ডউইচে জীবন্ত পোকা পাওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেটি যাত্রীদের প্রদান করা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। সূত্র: গালফ নিউজ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট