,

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল : কিউই কোচ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বছরের শেষদিন আরেকটি ইতিহাস গড়ার সামনে রয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত’র দল আগামীকাল (৩১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নামবে। সিরিজ জয়ের প্রথম সুযোগ বেরসিক বৃষ্টিতে ভেসে গেলেও, এবার শেষ সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা। তবে কিউইরাও সিরিজ হার ঠেকাতে নামবে। তার আগে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল। সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি। আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, ভালো লেগেছে এটা দেখে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।’

শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবদেরও প্রশংসা করেছেন স্টিড, ‘বাংলাদেশের কোচরা তাদের (পেসার) গ্লোবাল পারসপেক্টিভ থেকে তৈরি করছে। অ্যালান ডোনাল্ড তাদের বোলিং ইউনিট নিয়ে কাজ করেছে। নিউজিল্যান্ডে ওরা বোলিংয়ের দিক থেকে আরও শাণিত হয়ে এসেছে এবার। বাংলাদেশের পেসাররা এখন বিশ্বের সব জায়গায় ভালো করছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর। তারা যেকোনো জায়গায় গিয়ে আপসেট ঘটাতে পারে। আমরা তাদের মোটেও হালকাভাবে নিইনি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’

স্টিডের এমন মন্তব্যের প্রমাণ পুরো বছরের টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সে নজর দিলেও টের পাওয়া যায়। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ২০২৩ সালটা দারুণ গেছে বাংলাদেশের। এ বছর টাইগাররা ১৩ ম্যাচে ১০ টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

আগের ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে আগামীকাল ভোর ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে সফরকারীরা বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। ঝোড়ো শুরু পেলেও খেলা থামার আগে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছিল কিউইরা। মূলত রিশাদ হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ড্যারিল মিচেলরা সেভাবে ব্যাট চালাতে পারেননি। তবুও শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় হতাশা নিয়ে ফিরতে হয়েছে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান