মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতার শেষকৃত্যে বিজয়কে জুতা নিক্ষেপ

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের শেষকৃত্যে দক্ষিণী তারকা থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ে তারকার মৃত্যুতে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে এমন বিব্রতকর ঘটনার সাক্ষী হন বিজয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে থালাপতিকে জুতা নিক্ষেপের সেই ভিডিও। যেখানে দেখা গেছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটার সময় অভিনেতাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এতে বিজয়ের মুখে আঘাত লেগেছে।

জুতা এসে লাগার পরও থালাপতি বিজয় আর পেছন ফিরে তাকাননি। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যেদিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুঁড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, তা স্পষ্ট নয়।

দক্ষিণী সিনেমার বড় এই তারকার সঙ্গে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। দক্ষিণের আরেক অভিনেতা অজিত কুমারের ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

একজন লিখেছেন, ‘আমরা অজিত ভক্তরা বিজয়ের প্রতি এই অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। যে-ই হোক না কেন, আমাদের সম্মান করা উচিত। অভিনেতা বিজয়ের দিকে জুতা নিক্ষেপের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।’ যদিও এর আগে অভিনেতা বিজয় ও অজিতের অনুরাগীরা নিজেদের মধ্যে বহুবার সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় বিজয়কান্তের। বেশ কিছুদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী