,

কাঁদতে কাঁদতে শুটিং সেট থেকে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : ‘টাইগার থ্রি’ সিনেমার পর নতুন বছরে ‘মেরি ক্রিসমাস’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই ছবিতে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক শ্রীরাম রাঘবন।

তবে সিনেমা মুক্তির আগেই ক্যাটরিনা জানালেন, এই ছবির শুটিংয়ের সময় নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন তিনি। কী ঘটেছিল এই নায়িকার সঙ্গে?

ক্যাটরিনার কথায়, এই ছবি তাকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। কারণ ছবিতে হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে এবং পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যর আমাকে ছাড় দেবেন।’

ক্যাটরিনা ভেবেছিলেন, শুটিংয়ের ব্যস্ততায় শ্রীরাম ঠিক ভুলে যাবেন। কিন্তু ছবির শুটিং শেষ হতেই শ্রীরাম নাকি ক্যাটরিনাকে বলেন, ‘কাল থেকে তামিল।’ এরপর ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। তার কাছে অনুরোধ করেছিলাম, যেন আমাকে তামিল বলতে না হয়। কিন্তু, তবুও কোনও কাজ হয়নি।’

ক্যাটরিনা জানান, তামিল প্রশিক্ষক থাকার জন্য তিনি শেষ পর্যন্ত সংলাপগুলি রপ্ত করতে পেরেছিলেন। শ্রীরামও অন্য একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তামিল না জেনেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট